ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গণমুক্তির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে বহুল প্রচলিত পাঠক প্রিয় দৈনিক গণমুক্তি পত্রিকার ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে, ৩০ তারিখ গতকাল শুক্রবার  দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম হোসেন এর সঞ্চালনায় ও এসোসিয়েশনের মহাসচিব ও দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধ ও দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধ আখতারুজ্জামান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ খবর পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজা বাবু, দৈনিক গণমুক্তি পত্রিকার নাচোল উপজেলা প্রতিনিধি, আবুল হোসেন, নাচোল উপজেলা প্রতিনিধি দৈনিক ডেইলি আর্থ মোস্তাফিজুর রহমান পলাশ , গোমাস্তাপুর উপজেলা প্রতিনিধি, সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সদস্য বিপ্লব হাসান, এবং জাহাঙ্গীর আলম সহ প্রমুখ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম রঞ্জু বলেন, সাধারণ মানুষের কাছে দৈনিক গণমুক্তি পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে। আগামীতেও দৈনিক গণমুক্তি দেশ এবং জাতি রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে অনেক বেশি ভূমিকা রাখবে। পাশাপাশি গণমুক্তির এই ৫৩ তম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আলোচনা শেষে দৈনিক গণমুক্তির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গণমুক্তির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় :