ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পলাশ উপজেলাস্থ পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে “রেসিডেন্সিয়াল স্টার ও সেরাদের সেরা ২০২৫” পুরস্কার বিতরণ, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত শনিবার ৩১ জানুয়ারি দুপুরে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা ফেলো, মার্টিন স্কুল অব ফিউচার অব ডেভেলপমেন্ট, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ড. মাহরীন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ আরিফ পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা বিশ্লেষক ও সমন্বয়কারী (ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট বিভাগ), বিশ্বব্যাংক, ওয়াশিংটন ডিসি মিস নওশীন খান, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লি: এর জিএম মোহাম্মদ ছাইফুল ইসলাম, পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: আলম মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাহরীন খান বলেন, শুধু পুষ্টিগত বা বইয়ের বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবধর্মী শিক্ষা গ্রহণ করতে হবে। বিশেষ করে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার শিখে নিজেকে সমসাময়িক বিশ্বের সঙ্গে প্রস্তুত করতে হবে। তিনি আরও বলেন, শুধু মেধা থাকলেই সফলতার শীর্ষে পৌঁছানো সম্ভব নয়; এর সঙ্গে কঠোর পরিশ্রম অপরিহার্য।
ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, কেবল বাংলা ভাষায় জ্ঞান অর্জন করলেই যথেষ্ট নয়। চাইনিজ, ফ্রেঞ্চ, ইতালিয়ান, জাপানিজসহ অন্যান্য আন্তর্জাতিক ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বিশ্বপরিসরে নিজেকে উপযোগী করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ।
সভাপতির বক্তব্যে মোঃ আরিফ পাঠান বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, আধুনিক জ্ঞান ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রæতিবদ্ধ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, মহিলা দলের সভাপতি শাহানা পারভীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ

আপডেট সময় :