ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

রায়পুরে শিশুকে নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ

রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ৮ বছর বয়সী এক শিশুকে নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার আমজাদ হোসেন ওরফে ভুলুর বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে কথা হলে ভুক্তভোগী শিশুটি গণমাধ্যমকে জানায়, সে নির্বাচনী মিছিলের পেছনে গেলে আমজাদ হোসেন তাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলেন, ‘এদিকে আসো, তোমাকে কিছু দেবো।’ পরে তাকে ঘরের ভেতরে নিয়ে জোরপূর্বক জামা খুলে বুকে কামড় দেন। এতে সে ব্যথায় চিৎকার করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে। এ সময় অভিযুক্তের মেয়ে ঘরে ঢুকে পড়লে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে সে খাটের নিচে লুকিয়ে সুযোগ বুঝে বাড়িতে চলে আসে। শিশুটি ঘটনার বিচার দাবি করে।
ভুক্তভোগীর মা গণমাধ্যমকে বলেন, “আমার ছোট্ট মেয়ের সঙ্গে নৃশংস নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আমরা স্থানীয়ভাবে বিচার চাইলে নেতৃবৃন্দ বলেন—এখন নির্বাচন, পরে দেখা যাবে। বরং আমাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে যেন আমরা থানা বা আদালতে না যাই। আমি আমার সন্তানের ন্যায়বিচার চাই।”
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল বেপারী অভিযোগের সত্যতা দাবি করে বলেন, “ঘটনাটি সত্য। আগেও অভিযুক্ত ব্যক্তি একাধিক মেয়েকে যৌন হয়রানি করেছে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় এবং অভিযুক্ত দলীয় পরিচয়ের কারণে চেয়ারম্যান তাকে রক্ষা করেছে। এখন নির্বাচন সামনে থাকায় আমরা কার্যকর ব্যবস্থা নিতে পারছি না। শিশুটির উপযুক্ত বিচার নিশ্চিত করা জরুরি।”
অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত আমজাদ হোসেন ভুলু গণমাধ্যমকে বলেন, “আমি একটি বিষয় নিয়ে তাকে মারধর করেছি—এটা সত্য। তবে ধর্ষণের অভিযোগ মিথ্যা। আপনারা সাংবাদিক হন, এমপি হন বা মন্ত্রী হন—যা ইচ্ছে করেন। যেকোনো শাস্তি হলে আমি মেনে নেব।” পরে নিউজ না করার জন্য দুই হাজার টাকা নিয়ে সাংবাদিকদের কাছে অনুরোধ করে। ”
অভিযুক্তের ছোট মেয়ে গণমাধ্যমকে জানায়, সে তার বাবাকে একটি বাঁশের টুনি দিয়ে শিশুটিকে মারধর করতে দেখেছে, তবে অন্য কিছু দেখেনি।
রায়পুরে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের নেতারা সরজমিনে গিয়ে ধর্ষণ চেষ্টার আলামত পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল অবিলম্বে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রায়পুরে শিশুকে নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপডেট সময় :