ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

‘শরীয়তপুর আমার পরিবার, রাজনীতি নয় মানুষের পাশে থাকতে এসেছি’

মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা (শরীয়তপুর)
  • আপডেট সময় : ৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরকে নিজের পরিবার হিসেবে উল্লেখ করে শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, তিনি রাজনীতি করতে নয়, মানুষের পাশে থাকতে এসেছেন।
গত বৃহস্পতিবার ডামুড্যা উপজেলার এ সামাদ ইসলাম অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুর আমার পরিবার। এখানকার মানুষই আমার আপনজন। আমি এখানে রাজনীতি করতে আসিনি, এসেছি মানুষের কল্যাণে কাজ করতে, তাদের সুখ–দুঃখের সঙ্গী হতে।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার রক্ষায় তিনি সবসময় পাশে থাকতে চান।
তিনি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সমাজ উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, একটি সুন্দর সমাজ গড়তে ঐক্যের কোনো বিকল্প নেই। মানুষের আস্থা ও ভালোবাসা নিয়েই সামনে এগোতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ জনগণ তার বক্তব্যের প্রতি সমর্থন জানান। তারা বলেন, এ ধরনের বক্তব্য মানুষের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বার্তা বহন করে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠান শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন।
পরে তিনি নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে ডামুড্যা উপজেলার সিড্যা ও দারুল আমান ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, পাড়া-মহল্লা ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের কাছে দোয়া প্রার্থনা করেন।
এর আগে বিকেলে তিনি দারুল আমান ইউনিয়নের উত্তর ডামুড্যা রিয়াজুল জান্নাত জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি নৈতিক শিক্ষা, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ চর্চার অন্যতম কেন্দ্র। একটি সমাজকে সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ করতে মসজিদের ভূমিকা অপরিসীম।
তিনি মসজিদের কার্যক্রমকে আরও গতিশীল করতে ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
এদিন সন্ধ্যায় তিনি সিড্যা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন। পরে রাতে দারুল আমান ইউনিয়ন বিএনপি আয়োজিত আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আহবায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু, উজ্জ্বল সিকদার, রেজাউল করিম শ্যামল বেপারী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী, সিড্যা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাম বেপারীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘শরীয়তপুর আমার পরিবার, রাজনীতি নয় মানুষের পাশে থাকতে এসেছি’

আপডেট সময় :