ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

নোয়াখালীতে জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারী) নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন ইসকান্দার কচি মিলনায়তনে এ ইশতেহার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রার্থী নিজেই তাঁর নির্বাচনী অঙ্গীকার ও এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে নোয়াখালী-৪ আসনে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতা নিরসন, শিল্পায়ন এবং নাগরিক সেবা সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, সুবর্ণচরকে পৌরসভায় উন্নীতকরণ, নোয়াখালী সিটি করপোরেশন গঠন, ইকোনমিক জোন, বিমানবন্দর ও সমুদ্র বন্দর স্থাপনের উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান, প্রচার সম্পাদক সিরাজুল হক সিরাজসহ জেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রার্থী গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা

আপডেট সময় :