ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে শ্বাসরুদ্ধকর লড়াই, বিএনপির মান্নান বিজয়ী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগরে) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ভাবে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১০৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৫ হাজার ৭ শত ৬৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী নামজুল হোসেন তাপস ফুটবল প্রতীকে ৮৪ হাজার ৭ শত ৮ ভোট পেয়েছেন।
রাত ১২ টা ৪০ মিনিটের দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পূর্ণ হয়।
উল্লেখ্য এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত নবীনগরে ১৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৭৩৭, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৮৫ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট আটজন প্রার্থীর মধ্যে ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের (রিক্স) মুফতি আমজাদ হোসাইন আশরাফী ৬০ হাজার ৮৫৭, ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) নজরুল ইসলাম নজু ২০ হাজার ৬৯৬, জাতীয় পার্টির (লাঙ্গল) মোহাম্মদ কামরুল ইসলাম ৩৭২, সিপিবি’র মো. শাহীন খান (কাস্তে) ৩৫৯, গণসংহতি বাংলাদেশের নাহিদা জাহান (মাথাল) ২৬৬ এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল হক (আপেল) ২৫৭ ভোট পেয়েছেন।
ফলাফল ঘোষিত হওয়ার পরপরই এম এ মান্নান তাকে নির্বাচিত করায় নবীনগরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে শ্বাসরুদ্ধকর লড়াই, বিএনপির মান্নান বিজয়ী

আপডেট সময় :