ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

নির্বাচনী এলাকাকে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার বিজয়ী প্রার্থীর

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৭১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজের নির্বাচনী এলাকাকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে বিজয়ী স্বতন্ত্র (তালা- প্রতীক) প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক। গতকাল শনিবার সকালে পার্বতীপুর প্রেসক্লাবের একটি সাংবাদিক প্রতিনিধি দল তাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি তাদের সাথে আলাপকালে এ ঘোষনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর প্রেস ক্লাবের আহবায়ক ও ভোরের দর্পণ প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক কালের কণ্ঠে’র প্রতিনিধি মেনহাজুল ইসলাম, মানব কণ্ঠে’র প্রতিনিধি মামুনুর রশিদ, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা বদরুদ্দোজা বুলু, ইনকিলাব প্রতিনিধি এম এ জলিল সরকার, মোহনা টেলিভিশন প্রতিনিধি হাবিব ইফতেখার, মাই টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, এশিয়ান টিভি’র প্রতিনিধি জাকারিয়া হোসেন, কালবেলার প্রতিনিধি মিলন পারভেজ, মুক্ত খবরের জোবায়েদ উর রহমান, রূপালী বাংলাদেশের প্রতিনিধি মোস্তাকিম সরকার, খবর একদিনের প্রতিনিধি হেলাল উদ্দীন ও দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি মোহসিন আলী প্রমুখ।
উল্লেখ্য দিনাজপুর জেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে অনেক আগে থেকেই পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় গণ সংযোগ চালিয়ে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দল তাকে মনোনয়ন না দিয়ে বিএনপি’র বর্তমান চেয়ারম্যান তারেক রহমান তার ব্যক্তিগত আইনজীবিকে দলীয় মনোনয়ন দেন। এতে পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলার বিএনপি’র সংখ্যাগরিষ্ঠ নেতা-কর্মী ও সমর্থক তাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ দেন। এতে তালা প্রতীক নিয়ে দলীয় নেতা-কর্মী ও উভয় উপজেলার সাধারণ ভোটারদের সমর্থনের উপর ভর করে তিনি নির্বাচনে অংশগ্রহন করেন।এ জন্য তাকে দল থেকে বহিষ্কার করলেও বিএনপি’র প্রার্থী ব্যারিষ্টার এ কে এম কামরুজ্জামান ও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের (এনসিপি) প্রার্থী ডাঃ আব্দুল আহাদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হন। এর মধ্য দিয়ে পার্বতীপুর বাসীর দীর্ঘ অর্ধ শতাব্দীর এম’পি বঞ্চনার অবসান হলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচনী এলাকাকে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার বিজয়ী প্রার্থীর

আপডেট সময় :