ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

রায়পুরে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু

‎‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি‎
  • আপডেট সময় : ১৬৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রবাস ফেরত এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এলাকা জুড়ে শোকের ছায়া।
গতকাল শনিবার সকালে উপজেলার ৪ নং সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথার কাছে একটি বালুর মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।‎
‎নিহত সোহাগ মিঝি (৩০) উপজেলার ৪ নং সোনাপুর ইউনিয়নের লালগাজী মিঝি বাড়ির বাসিন্দা তাজুল ইসলাম মিঝির ছেলে। তিনি কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফিরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
‎‎পরিবারের সদস্যরা জানান, নির্বাচনের দিন রাতে সোহাগ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার সকালে স্থানীয়রা বালুর মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে স্বজনরা এসে মরদেহটি সোহাগের বলে শনাক্ত করেন।
‎‎খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
‎‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনরা সোহাগের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
‎‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রায়পুরে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় :