নিরঙ্কুশ বিজয়ে ডা: মোহাম্মদ আলী সিদ্দিকীর মিষ্টির আয়োজন
- আপডেট সময় : ৯০ বার পড়া হয়েছে
নিরঙ্কুশ বিজয়ে রাত ময়মনসিংহ নগরীর চরপাড়াস্থ ডেল্টা হেলথ কেয়ার ময়মনসিংহ লিঃ এর বোর্ড রুমের (৩য় তলায়) মিষ্টি মুখের আয়োজন করেন ডা: মোহাম্মদ আলী সিদ্দিকী।
ডা: মোহাম্মদ আলী সিদ্দিকী তার বক্তব্যে বলেন, আপনাদের সার্বিক প্রচেষ্টা পরিশ্রম এবং সহযোগিতায় দেশে জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে নিরঙ্কুশ সংখ্যা গনিষ্ঠতা পেয়েছে । দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নেতৃত্বে সরকার গঠনে জেড এম জাহিদ হোসেনকে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে অন্তর্ভুক্ত হবে বলে আমরা প্রত্যাশা করছি ।
একই সাথে ময়মনসিংহ জেলার সকল বিএনপি’র মাননীয় সংসদ সদস্য, চিকিৎসক সংসদ সদস্যদের অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি ।
এসময অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক
ডা: নাজমুল আলম খান, , উপাধ্যক্ষ অধ্যাপক মতিউর রহমান, ময়মনসিংহ মেডিকেলের উপপরিচালক ডাঃ জাকিউল ইসলাম, বি এম এর সাবেক সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সিবিএম সি এর উপাধ্যক্ষ মোর্শেদ আলম, অধ্যক্ষ বিএনসির চিপ কনসালটেন্ট ডাঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, ডেব ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক ডা; পারভেজ, ডায়াবেটিস সমিতির চিপস মেডিকেল অফিস ডা: মোহাম্মদ কামাল উদ্দিন এছাড়াও আমিনুল ইসলাম সামীম, অধ্যাপক রুহুল কুদ্দুস, অধ্যাপক আজিজুল হক, অধ্যাপক বেলায়েত হোসেন, অধ্যক্ষ মোঃ ইউসুফ লিটন, প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক লোকমান হোমেন চৌধুরী,অধ্যক্ষ সাইফুল ইসলাম মল্লিক সহ অনেকে ।



















