লালপুরে স্বতন্ত্র প্রার্থী টিপুর সংবাদ সম্মেলন
৫শ নেতা কর্মীর উপর হামলা করে নির্যাতন করেছে বিএনপি
- আপডেট সময় : ১৫৫ বার পড়া হয়েছে
ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, নির্বাচনের পর থেকে তার প্রায় ৫শ নেতা কর্মীর উপর হামলা করে নির্যাতন করেছে বিএনপি মনোনিত বিজয়ী প্রার্থী ফারজানা শারমিন পুতুলের লোকজন। বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। তার সমর্থকদের বাড়ি ছাড়া করা হচ্ছে। প্রতিনিয়ত ভয় ভীতি দেখানো হচ্ছে। গত রোববার দুপুরে নাটোরের লালপুরে তার নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি তাইপুল ইসরাম টিপু বলেন, নির্বাচন পরবর্তি সময়ে নারী সহ তার ৫ শতাধিক নেতা-কর্মীকে মারধর করা হয়েছে। তাদের অনেকে এখনো হাসপাতালে কাঁতরাচ্ছেন। পাইকপাড়া গ্রামের আব্দুল মান্নান নামের এক কর্মীর বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে। অনেকের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে তিনি প্রশাসন সহ বিএনপির দলীয় প্রধান, রাষ্ট্রের কর্ণধর তারেক রহমানের দৃষ্টি আকর্ষন করেন।
তিনি ওয়ালিয়ায় সংঘর্ষের ঘটনার জন্য পুতুলের কর্মী সমর্থকদের দায়ী করেন। এচাড়া ওয়ালিয়া বাজারে তার সমর্থক আওলিয়ার চাউলের দোকান থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিষ্ময় প্রকাশ করে বলেন, যে দোকানে একবার তল্লাশী করে পুলিশ কোন কিছু পেলনা দুই ঘন্টা পরে আবার তল্লাশী করা হলো। তখন অস্ত্র এলো কি করে?















