হিন্দু ঐক্য ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট
রফিকুল ইসলাম জামালকে মন্ত্রী দেখতে চান হিন্দু সমাজ
- আপডেট সময় : ১৪৮ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ার হিন্দু সমাজের ভরসাস্থল বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও রফিকুল ইসলাম জামাল।
তাকে মন্ত্রি হিসেবে দেখতে চান উপজেলা পুজা ঐক্য ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দসহ হিন্দু সমাজ।
উপজেলা ফ্রন্টের আহবায়ক ও সাবেক ইউপি মেম্বার তপন হাওলাদার বলেন, ৫ ই আগস্টের পর সারা দেশে যখন সনাতন ধর্মের লোকজন ভয়ে তটস্থ ছিল, ঘর থেকে বের হতে সাহস পাচ্ছিলেন না। ঠিক সেই মূহুর্তে উপজেলার সমস্ত হিন্দু ধর্মালম্বীদের পাশে এসে তাদের সাহস জুগিয়ে হিন্দুদের মন জয় করেন। দুর্গা পুজাসহ সকল ধর্মীয় অনুষ্ঠানে পাশে ছিলেন মানবিক মানুষটি। তাই উপজেলার হিন্দু সমাজ তাকে মন্ত্রি হিসেবে দেখতে চায়।
যুগ্ম আহবায়ক অসিম হাওলাদার বলেন, রফিকুল ইসলাম জামাল তৃনমুলের নেতা। হিন্দু সমাজ সুখে দূঃখে তাকে পাশে পায়। আমরা চাই মন্ত্রিসভায় তিনি পান।
সদস্য সচিব শিশির হাওলাদার মনে করেন, তিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে সকল ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা পাবে।














