ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

‘দলের নাম ভাঙিয়ে সিন্ডিকেট করলে কাউকে ছাড় নয়’

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি করে বলেন আজকের পর থেকে দলের নাম ভাঙিয়ে কেউ সিন্ডিকেট বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না।
গত রোববার রাতে কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বক্তব্যে বলেন, আমি কখনো দল দেখব না—যে-ই হোক, অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে তাদের সেবা করার জন্য, আমি কারও পকেটের লোক হতে চাই না। টাকার বিনিময়ে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।
শেষে তিনি নেতাকর্মীদের জনগণের আস্থা রক্ষায় সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি মো. শফিকুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘দলের নাম ভাঙিয়ে সিন্ডিকেট করলে কাউকে ছাড় নয়’

আপডেট সময় :