ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

কোম্পানীগঞ্জে ঘুষ ও চাঁদাবাজি বন্ধের আহ্বান এমপি ফখরুল ইসলামের

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এলাকার উন্নয়নে ঘুষ, পার্সেন্টেজ বন্ধের আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম।
তিনি বলেন, ‘আমি কোথাও থেকে ঘুষ, পার্সেন্টেজ নেব না। আমার এলাকায় কেউ নিবে তাও হতে দেব না।’
গতকাল সোমবার বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে তিনি এ আহ্বান জানান।
মো. ফখরুল ইসলাম বলেন, ‘চোর, ডাকাত, তদ্বিরবাজ, চাঁদাবাজ, মাদক-সালিশ বাণিজ্যকারী আমার দলের হলেও কাউকে ছাড় নেই। এসব নির্মূলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের সেবা প্রদানের প্রশ্নে কোনো অনিয়মকে সহ্য করা হবে না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ যেসব প্রকল্প হাতে নিয়েছেন তা যেন দুর্নীতিমুক্তভাবে জনগণ উপভোগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এছাড়া বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তাসহ সকল ভাতা উপকারভোগীরা কোনো ঘুষ ছাড়া যেন নিতে পারে সেই ব্যবস্থা করতে হবে।’
ফখরুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং পৌরসভাসহ যেসকল দপ্তরে উন্নয়ন কর্মকাণ্ড হয় সেখানে এমপির নামে কোনো পার্সেন্টেজ নেওয়া যাবে না। ঘুষ-বাণিজ্যও বন্ধ করতে হবে।’
এমপি আরও বলেন, কোম্পানীগঞ্জের দক্ষিণাঞ্চলে অবৈধ বালু উত্তোলন-ব্যবসা বন্ধসহ নদীভাঙন রোধ এবং এলাকার গরু-মহিষ চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা জনগণের পাহারাদার। তাদেরকে শান্তিতে ঘুমাতে দিতে চাই।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার , উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বয়ক আবদুল মতিন লিটন,সদস্য সচিব আবদুল্লাহ আলম মামুনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জে ঘুষ ও চাঁদাবাজি বন্ধের আহ্বান এমপি ফখরুল ইসলামের

আপডেট সময় :