স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মাগুরার মনজুর মোর্শেদ চৌধুরী
- আপডেট সময় : ১১৯ বার পড়া হয়েছে
মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের সন্তান মনজুর মোর্শেদ চৌধুরী (মিঠু) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার আওতায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে অন্যান্য পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে থাকা কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তও উল্লেখ রয়েছে।
অষ্টম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা কর্মজীবনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ইউএনওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। অতীতে পদোন্নতি থেকে বঞ্চিত থাকলেও গত বছর ভূতাপেক্ষ পদোন্নতি পান।
তার এ গুরুত্বপূর্ণ নিয়োগে শ্রীপুরসহ মাগুরাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা একে জেলার জন্য গর্বের অর্জন হিসেবে ।















