ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ নাটোর জেলা দলের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ৫৬ বার পড়া হয়েছে
৪৪ তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ নাটোর জেলা দলের খেলোয়াড়দের প্রাথমিক তালিকা ঘোষণায় বৈষম্যের বিপক্ষে সংবাদ সম্মেলন করেছেন খেলোয়াড়েরা ।
গতকাল দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে খেলোয়ারদের আয়োজনে ৪৪তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নাটোর জেলা দল গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেটারা, দল নির্বাচন প্রক্রিয়ায় বৈষম্যের অভিযোগ তুলে তারা দল পুনর্গঠনের দাবি জানিয়েছেন এবং দাবি না মানলে আসন্ন প্রতিযোগিতা বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন।
সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা বলেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ ও তৃতীয় বিভাগ লিগে নিয়মিত খেলা নাটোরের অন্তত চারজন অভিজ্ঞ ক্রিকেটার—শাওন ইসলাম, রায়হান, ইকরাম ও রিফাতসহ—কে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, দক্ষ ও অভিজ্ঞ খেলোয়াড়দের উপেক্ষা করে অনভিজ্ঞদের নিয়ে জেলা দল গঠন করা হয়েছে, যা সম্পূর্ণভাবে অযৌক্তিক।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য খেলোয়াড়রা জানান, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে দল পুনর্গঠন না করা হলে তারা ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছিলেন অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের অধিনায়ক মেহেদী হাসান আহমেদ, সহ-অধিনায়ক সুজন, গোলাম কিবরিয়া শাকিল, হাওলাদার সহ জেলা দলের আরো ক্রিকেটারা।



















