কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
সভাপতি আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
- আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২০২৬-২০২৭ নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী এক বছরের জন্য গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত নির্ধারিত সময়ে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে রাত ১০ টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এতে ১৮৯ ভোট পেয়ে সভাপতি হয়েছেন অ্যাড. শেখ মো: আবু সাঈদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক সভাপতি অ্যাড. সোহেল খালিদ মো: সাঈদ (সোহেল সাঈদ) ১৩৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া অন্য সভাপতি প্রার্থী অ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম ৮৭ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বি ছিলেন, তার মধ্যে অ্যাড. এস এম শাতিল মাহমুদ ২৪১ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন, এর আগে গত বছরের ২০২৫-২৬ মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। এবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. খ. ম. আরিফুল ইসলাম রিপন ১৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বি ছিলেন, এতে অ্যাড. আব্দুর রহমান ২০৭ ভোট পেয়ে বিজয়ী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. আকরাম হোসেন দুলাল ১৯৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ-সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বি ছিলেন, এতে অ্যাড. মাহমুদুল হক চঞ্চল ১৫৫ ভোট পেয়ে বিজয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. এস এম মনোয়ার হোসেন মুকুল ১৩৫ এবং অ্যাড. নিজাম উদ্দিন ১১৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বি ছিলেন, এতে ২০২৫-২৬ মেয়াদে দায়িত্বে থাকা অ্যাড. নাজমুন নাহার ২১৮ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. আব্দুস সাত্তার শাহেদ ১২৬ ভোট এবং অ্যাড. মনোয়ারুল ইসলাম মনিরুল ৬৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এদিকে কোষাধ্যক্ষ পদে চার জন প্রতিদ্বন্দ্বি ছিলেন, এতে অ্যাড. মকলেছুর রহমান পিন্টু ১৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. সাজ্জাদ হোসেন সেনা ১০৫ ভোট, অ্যাড. ইকবাল হোসেন টুকু ৮৩ ভোট এবং অ্যাড. শহিদুল ইসলাম ৭১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাড. এনামুল হক ২১০ ভোট পেয়ে বিজয়ী ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাড. সুলতানা বেগম মমো ১৯৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. আশরাফুল রেজা শিমুল ১৬২ ভোট পেয়ে বিজয়ী ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোকনুজ্জামান সাজু ১২৯ ভোট পেয়ে পরাজিত, অন্যজন তোজাম্মেল হক ১২২ ভোট পেয়ে পরাজিত হয়েছে। দপ্তর সম্পাদক পদে অ্যাড. মারুফ বিল্লাহ ১৫৯ ভোট পেয়ে বিজয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ওয়াকিবুল ইসলাম লিপসন ১৩৮ ভোটে এবং অন্যজন সাইফুল ইসলাম দিপু ১০৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সিনিয়র সদস্য পদে হাফিজুর রহমান হাফিজ ৩৫১ ভোট পেয়ে ১ম, আকতারুজ্জামান আকতার ৩৪৭ ভোট পেয়ে ২য়, আয়েশা সিদ্দিকা ৩১৭ ভোট পেয়ে ৩য়, আশুতোষ কুমার পাল দেবাশীষ ৩১২ ভোট পেয়ে ৪র্থ, এবং অন্যজন হাবিবুর রহমান আজিম ২১৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। জুনিয়র সদস্য পদে অ্যাড. সাইফুল ইসলাম রানা ৩৩২ ভোটে ১ম, রবিউল ইসলাম ৩২০ ভোটে ২য়, সাইফুর রহমান সুমন ৩০৪ ভোটে ৩য়, জাভেদ কাইছার জাসিব ২৯১ ভোটে ৪র্থ হয়েছেন, এবং অন্য দুজন খন্দকার নবীন মাহামুদ ১৯৫ ভোট ও খাইরুজ্জামান ১৬০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
বেসরকারিভাবে উক্ত ফলাফল ঘোষণা করেন, জেলা আইনজীবী সমিতি নির্বাচন কমিশন চেয়ারম্যান অ্যাড. কে এম আব্দুর রউফ। এসময় নির্বাচন কমিশন সদস্য অ্যাড. মোস্তফা সামসুজ্জামান ও নির্বাচন কমিশন সদস্য অ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠুসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় নির্বাচন কমিশন চেয়ারম্যান অ্যাড. কে এম আব্দুর রউফ জানান, “সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দরা আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং আদালতের পরিবেশ উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আইনজীবী ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আগামী দিনে নতুন কমিটি সমিতির সার্বিক উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
নির্বাচনী ফলাফলে নেটিজেনরা বলছেন, এ নির্বাচনের মাধ্যমে আওয়ামী ও বিএনপি সমর্থনকারীদের মধ্যে সমতার বিজয় হয়েছে।



















