ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বেপরোয়া গতিতে শিশুর মৃত্যু, দাদা অবস্থা আশঙ্কাজনক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ২১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন এলাকায় মিনি ট্রাক (ডাম্পার) দুর্ঘটনায় সোহাগ মনি (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার দাদা আমির হামজা (৬০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ইউনিয়নের খরাংখালী বাজারের উত্তরে গোদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার-টেকনাফ আরকান সড়ক দিয়ে কক্সবাজার থেকে টেকনাফমুখী একটি দ্রুতগতির মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে উঠে যায়। এ সময় রাস্তার পাশে বসতবাড়ির ঘেরার কাজ করার সময় শিশুসহ তার দাদাকে সজোরে ধাক্কা দেয়।দুর্ঘটনায় সোহাগ মনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত আমির হামজাকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।নিহত সোহাগ মনি স্থানীয় বাসিন্দা নুরুল হাকিম ও পারভিন আক্তারের দ্বিতীয় সন্তান। পরিবারের আদরের সন্তানকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।দুর্ঘটনার পর উত্তেজিত জনতা চালককে ঘটনাস্থলে না পেয়ে ক্ষোভে মিনি ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা চালায়। পরে টেকনাফ থানা পুলিশ-এর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার এবং সড়কে বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেপরোয়া গতিতে শিশুর মৃত্যু, দাদা অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় :