গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান
- আপডেট সময় : ২৩১ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় । এতে অংশ নেন গাইবান্ধা-২ (সদর) আসনের নব-নির্বাচিত সাংসদ ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মো: আব্দুল করিম। সরকারি হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখতে এ উদ্যোগ নেয়া হয়। এ সময় সাংসদ মো: আব্দুল করিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও বহির্বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সদর আধুনিক হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলার পর সংসদ সদস্য মো: আব্দুল করিম বলেন, হাসপাতালে জনবল সংকট রয়েছে। প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারী কম থাকায় সেবার ওপর চাপ সৃষ্টি হচ্ছে এবং সেই চাপ সরাসরি রোগীদের ওপর গিয়ে পড়ছে। এতে অনেক সময় চিকিৎসাসেবা পেতে বিলম্ব হয়।
তিনি আরও বলেন, জেলা সদর হাসপাতাল হিসেবে এখানে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। তাই পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জনবল সংকটসহ হাসপাতালের অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।















