ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

‘স্বল্প আয়ের কথা মাথায় রেখে প্রশাসনে কাজ করতে হবে’

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী সমাজের স্বল্প আয়ের জনসাধারনের কথা বিবেচনা করে তাদের সমস্যাগুলো মাথায় রেখে কাজ করতে হবে।
বাংলাদেশের সকল সাধারণ মানুষের কথা ভাবুন, তারা যেসব সেবা নিতে আসে তাদের কাজ করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। বিএনপি নির্বাচনের আগে যে ইশতেহার ঘোষনা করেছিল তা নির্বাচনের পর এখন তা আর দলের ইশতেহার নয় পুরো দেশের ও জনগনের ইশতেহার হয়ে গেছে। প্রশাসনের সকলের দায়িত্ব হচ্ছে সরকারের সকল নীতি বাস্তবায়ন করা। বইমেলাতে বর্তমান প্রধানমন্ত্রী যে সৌজন্যতা দেখিয়েছেন তা দেখে আমাদের সৌজন্যতা শিখতে হবে। আপনারা আপনাদের দায়িত্ব আইন অনুযায়ি পালন করে যাবেন। আমার দল বিএনপি ও আমি সবসময় আপনাদের পাশে থেকে সহায়তা করবো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে সকলের সহযোগিতায় জেলার উন্নয়নে কাজ করে যাব। মানুষের কথা ভাবলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। উপরোক্ত কথাগুলো বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।
জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসন আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন পর্যালোচনা সংক্রান্ত বিশেষ টাস্কফোর্স কমিটির সভা ও জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আল মামুনের সভাপতিত্বে আনুষ্ঠিত সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা পুলিশ সুপার মীনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আঃ ওহাব, বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার, র‌্যাব কমান্ডার প্রমূখ। সভায় জেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, বেসরকারী সংস্থার প্রধান, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রধানগন উপস্থিত ছিলেন।
সভা শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী জয়পুরহাট জেলা বিএনপি অফিসে উপস্থিত হয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘স্বল্প আয়ের কথা মাথায় রেখে প্রশাসনে কাজ করতে হবে’

আপডেট সময় :