ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সরিষাবাড়ীতে কাঁচা মরিচের টাল ভাংচুর করে জমি দখলের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের সরিষাবাড়ীতে কাঁচা মরিচের টাল ভাংচুর করে রাতারাতি জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত শুক্রবার বিকালে সরিষাবাড়ী উপজেলার ৬নং ভাটারা ইউনিয়নের চর হরিপুর গ্রাম এলাকার এঘটনা ঘটে। এঘটনায় একপক্ষ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, চর হরিপুর গ্রামের একটি পক্ষ জহুরুল ইসলাম এবং অপরপক্ষ প্রতিবেশী আঃ কদ্দুছ, মোঃ মতিন ও খাজু গংরা বসবাস করেন। দীর্ঘ দিন যাবত দুইপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। জহুরুল ইসলাম এর দখলে থাকা ৩২ শতাংশ জমিতে তিনি কাঁচা মরিচের চাষ করেন। সেই জমি নিয়ে গ্রাম্য শালিস বৈঠক করা হলেও একপক্ষের মন মতো হয়নি। শুক্রবার সকালে সেই চাষকৃত মরিচের টালে ভাংচুর করে আঃ কদ্দুছ ও মতিন গ্রুপের লোকেরা। পরবর্তীতে ঐ জমিতে রাতারাতি ধানের চারা লাগিয়ে দখল করে প্রতিপক্ষরা। এতে জহুরুল ইসলামের প্রায় ৪ লক্ষ টাকার মরিচ তুলে নিয়ে যায় মতিন কদ্দুছ গংরা।
পরে শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী জহুরুল ইসলাম বাদী হয়ে ২০/৩০ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযুক্ত জহুরুল ইসলাম বলেন, ‘ ঐ জমি নিয়ে কোর্ডে মামলা করে রায় নিয়ে দখলে আছি। এখন তারা লাঠিসোটা দলবল নিয়ে আমার জমি দখল করেছেন। ৪লক্ষ টাকার কাচা মরিচের টাল তারা ভাঙ্গচুর করে জমিতে ধানের চারা রোপন করেন।
অভিযুক্ত মোঃ আঃ কদ্দুছ ও মোঃ মতিন গংরা জানান, ‘আমাদের কাগজপত্র আছে জমি আমাদের আমরা দখলে আছি।
এবিষয়ে সরিষাবাড়ী থানার (ওসি) বাচ্চু মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরিষাবাড়ীতে কাঁচা মরিচের টাল ভাংচুর করে জমি দখলের অভিযোগ

আপডেট সময় :