ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক আলোচনা ও মহড়া

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০০ শয্যাবিশিষ্ট টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আগুন ও ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক আলোচনা সভা ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮শে ফেব্রুয়ারী সকাল ১১:০০ ঘটিকায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ আলোচনা সভায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় রোগী, স্বজন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ, নিরাপদ নির্গমন পথ ব্যবহার এবং আতঙ্ক এড়িয়ে সুশৃঙ্খলভাবে পরিস্থিতি মোকাবিলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ তানভীর আহমেদ, টুংগীপাড়া ফায়ার সার্ভিস-এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বিদার উদ্দিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
পরে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে সাধারণ জনগণ ও হাসপাতালের কর্মীদের হাতে-কলমে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের সঠিক পদ্ধতি প্রদর্শন করেন এবং আগুন লাগলে প্রাথমিকভাবে কীভাবে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়ে বাস্তবমুখী মহড়া পরিচালনা করেন।
আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হলে দুর্ঘটনা ঘটার ঝুঁকি যেমন কমবে, তেমনি জরুরি পরিস্থিতিতে ক্ষয়ক্ষতিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক আলোচনা ও মহড়া

আপডেট সময় :