নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা
আসামী হযরত আলী গৌরীপুরে গ্রেফতার
- আপডেট সময় : ৪৯ বার পড়া হয়েছে
দেশজুড়ে আলোচিত নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও বাবার নিকট থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগে হযরত আলী নামের এক আসামীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি/২৬) রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সালাহ উদ্দিন করিম।
তিনি জানান, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আসামীর লোকেশান নিশ্চিত হয়ে গৌরীপুর থানা পুলিশের সহযোগিতায় নরসিংদী ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এ আসামীকে গ্রেফতার করে নিয়ে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হযরত আলী নরসিংদীর মাধবদীতে ভ্যানচালাতো। ওই এলাকায় গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের হাফিজ উদ্দিনের দু’পুত্র গার্মেন্টে চাকুরি করে। চাকুরীর সুবাধে এ হয়রত আলীর সাথে পরিচয় হয়। এ পরিচয়ের সূত্র ধরেই আত্মগোপন করতে এ এলাকায় হযরত আলী আশ্রয় নেয়।
গৌরীপুর থানার থানার সাবইন্সপেক্টর মো. জামাল উদ্দিন জানায়, চতুর হযরত আলী আত্মগোপন করতে প্রায় ২০কিলোমিটার দূর সোহাগী এলাকায় ওর ব্যবহৃত সীম ফেলে রেখে আসে। এ ইউনিয়নের ছিলিমপুরের সোহাগবাজার মোড়ে বসে চা’খাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।









