ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

উচনা সীমান্তে ৫০ ভরি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে পূর্ব উচনা সীমান্তে ৫০ ভরি স্বর্ণ সহ চোরাকারবারি গ্রেফতার। জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি অবৈধ স্বর্ণের বারসহ মতিয়ার রহমান মিন্টু নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে ২০ বিজিবি।
গতকাল শনিবার জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল স্বর্ণের এ চালানটি জব্দ করেন।
গ্রেফতারকৃত মতিয়ার রহমান মিন্টু জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব উছনা গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে বলে জানা গেছে।
উদ্ধার কৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা বলে জানিয়েছেন বিজিবি।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল লতিফুল বারী জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির (বর্ডার অবজার্ভেশন পোষ্ট) একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/ ১৫ থেকে ৯শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় টহল দেওয়ার সময় বাইসাইকেলে থাকা মতিয়ার রহমান মিন্টুকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়, এ সময় তার বাইসাইকেলের ছিটের নিচ থেকে কস টেপে মোড়ানো প্যাকেট থেকে ৫ টি স্বর্ণের বার উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মতিয়ার রহমান মিন্টুর বিরুদ্ধে সোনা চোরা চালান আইনে পাঁচবিবি থানায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উচনা সীমান্তে ৫০ ভরি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেফতার

আপডেট সময় :