সুন্দরগঞ্জে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
- আপডেট সময় : ১১৩ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’— এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।
গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ চত্তর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা মসজিদ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) যুগ্ম সমন্বয়কারী মো. আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, গাইবান্ধার জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) যুগ্ম আহ্বায়ক ও উপজেলার প্রধান সমন্বয়কারী মো. লুৎফর রহমান (বকসী), জুলাই গণঅভ্যুত্থান গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুগ্ম সমন্বয়কারী জুলাই যোদ্ধা মো. আশানুর রহমান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন পরে ওই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগেই গত বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। প্রতিষ্ঠার পর সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে সরব উপস্থিতি ছিল দলটির।
র্যালি শেষে উপজেলা পৌরপার্কে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শেষ হয়।



















