ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

দক্ষিণ শাহবাজপুরে অবৈধভাবে বালু বিক্রি, জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ৭২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবৈধভাবে বালু বিক্রির দায়ে জামাল আহমদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিস বাজার দেইচড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে জামাল আহমদকে হাতেনাতে আটক করা হয় এবং বালুসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ শাহবাজপুরে অবৈধভাবে বালু বিক্রি, জরিমানা

আপডেট সময় :