ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

তারাকান্দায় বিএনপির ইফতার মাহফিল

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলটির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত , বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্থতা এবং তাঁর কনিষ্ঠ ভ্রাতা প্রয়াত আরাফাত রহমান কোকো-র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে স্থানীয় ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এ মাস আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে। দলের প্রতিটি নেতাকর্মীকে ধৈর্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আগামী দিনে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে তিনি বলেন, বিএনপির দুঃসময়ে কোকোর অবদান দল কখনও ভুলবে না। একই সঙ্গে দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে তিনি সকলকে বিশেষ দোয়ার আহ্বান জানান।
মাহফিল শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাকান্দায় বিএনপির ইফতার মাহফিল

আপডেট সময় :