ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সৎ বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ Logo মুন্সীগঞ্জে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo পাচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন Logo প্রত্যাশীর উদ্যোগে প্রবাসী পরিবারের নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অজুহাতে লালপুরে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি

লালপুর (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অজুহাতে নাটোরের লালপুর উপজেলায় নির্মাণ সামগ্রীর দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। গত ২ দিনের তুলনায় প্রতি কেজি রড ২/৩ টাকা ও প্রতি বস্তা সিমেন্ট ২০ টাকা বাড়তি দরে বিক্রি করছেন তারা।
গতকাল বুধবার উপজেলার লালপুর, গোপালপুর, সালামপুর, ওয়ালিয়া সহ কয়েকটি বাজারে গিয়ে দেখা যায় রড সিমেন্টের দোকান গুলোতে বিএসআরএম ৯২ টাকা, একেএস ৮৮ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ দু’দিন আগে সবগুলো কোম্পানীর রড প্রতি কেজিতে ২/৩ টাকা কম দরে বিক্রি হয়েছে। সেভেন রিং, কিং ব্রান্ড, আকিজ সহ সব সব কোম্পানীর সিমেন্ট ১৫-২০ টাকা বেশী দরে বিক্রি করা হচ্ছে। অনেক দোকানদার সিমেন্ট বিক্রি কমিয়ে দিয়েছেন। অনেকে সিমেন্ট নেই বলে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন।
ব্যবসায়ীরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে রড সিমেন্টের দাম বেড়েছে। আমাদের কিছু করার নেই। দাম আরো বাড়তে পারে বলে তারা জানান।
এব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ বলেন, অযৌক্তিক ভাবে কেউ নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অজুহাতে লালপুরে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি

আপডেট সময় :