ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সৎ বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ Logo মুন্সীগঞ্জে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo পাচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন Logo প্রত্যাশীর উদ্যোগে প্রবাসী পরিবারের নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে

মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার

ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার
  • আপডেট সময় : ১২৬ বার পড়া হয়েছে

oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন এর লামুয়া (পংমদপুর) গ্রামে লন্ডন প্রবাসী আয়াজ উল্ল্যাহ (৬৩) এর বাড়ীতে হামলা ও আসবাবপত্র লুটের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের। গত ২ মার্চ দুপুরে শেরপুর ফাঁড়ি দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)সহ সঙ্গীয় পুলিশ ফোর্স সাথে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষদর্শীদের জবানবন্দি গ্রহন করেন। জানা গেছে- গত ২৪ ফেব্রুয়ারী অনুমান সাড়ে ৬ ঘটিকার দিকে, চাচাতো ভাই ফুলই মিয়ার পালক পুত্র নুহান মিয়াগংরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে লন্ডন প্রবাসী আয়াজ উল্ল্যাহ বাড়ীতে প্রবেশ করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় তাকে বাঁধা দিলে ধারালো রামদা দিয়ে মাথায় কোপ মারতে চাইলে তা প্রতিহত করতে চাইলে ডান হাতের অনামিকা আঙ্গুলের অগ্রভাগে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। তাদের এলোপাতাড়ি আঘাতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। এ সময় গুরুতর আহত লন্ডন প্রবাসী আয়াজ উল্ল্যাহ-কে রক্ষাকরতে এগিয়ে আসলে বাড়িতে থাকা চাচাত ভাইর ছেলে মামুন মিয়া ও গোল বিবি আহত হন। হামলাকারীরা ঘরে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করে নগদ টাকা নিয়ে যায়। প্রবাসীর পরিবারের সদস্যরা বাড়ির ভিতরে জিম্মি অবস্থায় ছিলেন। এ ঘটনানায় লন্ডন প্রবাসী আয়াজ উল্ল্যাহ মৌলভীবাজার মডেল থানায় বাদী হয়ে- নুহান মিয়া (২৭), এমরুল মিয়া (৩২), আলী আমজদ (৩৪), জুবেদ মিয়া (৩০), আলী আব্বাছ (২৬), নজরুল ইসলাম (৩৫), রাশেদা আক্তার (২৫)সহ অজ্ঞাতনামা ৩/৪জন-কে আসামী করে মামলা ( মামলা নং- ১৬/৩৯, তারিখ : ২৫/০২/২০২৬ইং) দায়ের করেন। অপরদিকে- লন্ডন প্রবাসীর বাড়ীতে হামলা ও তাদের বাড়ির ভিতরে জিম্মি রাখার বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে- রিপন মিয়া বাদী হয়ে- মামুন মিয়া (২২), লন্ডন প্রবাসী আয়াজ উল্ল্যাহর পুত্র রাসেল মিয়া (২৫), লন্ডন প্রবাসী আয়াজ উল্ল্যাহ (৫৫), তার পুত্র ইফাজ মিয়া (২২), লন্ডন প্রবাসীর কন্যা পলি বেগম (২৩), জান্নাত বেগম (২০),এবং লেফাজ মিয়ার কন্যা জলি বেগম (২৬), গোল বিবি (৫০) ও আবু বক্কর (৩৫)সহ অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে, মৌলভীবাজার মডেল থানায় একটি চুরির মামলা ( মামলা নং-১৭/৪০, তারিখ : ২৮/০২/২০২৬ইং) দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলের একাধিক লোকজন জানান- নুহান মিয়াগংরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে লন্ডন প্রবাসী আয়াজ উল্ল্যাহ বাড়ীতে প্রবেশ করে ইট-পাটকেল নিক্ষেপ ও হামলা চালিয়েছে। বাড়ীতে থাকা সিসি ফুটেজও তা দৃশ্যমান রয়েছে। গুরুতর আহত লন্ডনীসহ অন্যান্য আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে- অপরপক্ষে কেউ আহত হওয়ার বিষয়টি এলাকার কেউ অবগত নয়। এ বিষয়ে ঘটনাস্থলে পরিদর্শনকালীন ২ মার্চ দুপুরে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের বলেন- বিষয়টি অতি গুরুত্বসহকারে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার

ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার

আপডেট সময় :