ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

মুন্সীগঞ্জে প্রবাসীকে হত্যাচেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় এক ইতালি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার ওপর হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই নাদিম জামান ওরফে বিদ্যুতের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, টংগীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পূর্ব হাসাইল গ্রামের বাসিন্দা শহীন বেপারী দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাস জীবনযাপন করে কষ্টার্জিত রেমিট্যান্স দেশে পাঠিয়ে পরিবার ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্পত্তি বিক্রয়ের টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে গত ২০ এপ্রিল রাত ১১টার দিকে হাসাইল এলাকায় একটি ভবনের নিচতলার বারান্দায় অবস্থানকালে অভিযুক্ত বিদ্যুত পূর্ব শত্রুতার জের ধরে শহীন বেপারীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে বিদ্যুত ক্ষিপ্ত হয়ে শহীন বেপারীকে হত্যার হুমকি দেয় এবং তার বসতঘর থেকে ধারালো রামদা এনে প্রকাশ্যে কোপ দেওয়ার উদ্দেশ্যে তেড়ে আসে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় শহীন বেপারীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে একটি বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয় বলে স্থানীয়রা জানান।
ভুক্তভোগী শহীন বেপারী বলেন, আমি প্রবাসে থেকে কষ্ট করে উপার্জিত অর্থ দেশে পাঠাই। এবং কি সে আমা‌কে জ‌মি লি‌খে দি‌তে ব‌লে জ‌মি লি‌খে না দেওয়ার কার‌নে সেই বিষয়কে কেন্দ্র করে আমাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। প্রশাস‌নের কা‌ছে আমার একটা দাবী এই না‌দিম জামান বিদুৎ তের ঘ‌রে অ‌নেক অস্র আছে এগু‌লো উদ্ধার করা উচিৎ। য‌দি এই অস্র উদ্ধ‌ার না ক‌রে তাহ‌লে হাসাইলে যে‌কোন সময় দূর্ঘটনা ঘট‌তে পা‌রে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় আছি এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করছি।
টংগীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ম‌নিরুল হক ডাবলু বলেন,
হত্যাচেষ্টার অভিযোগে একটি সাধারণ ডায়েরী গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল বলছেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসীদের ওপর এমন হামলার চেষ্টা অত্যন্ত দুঃখজনক এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জে প্রবাসীকে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় :