ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগে ট্রাকসহ গ্রেপ্তার ৫

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগে রামগতিতে ৪টি বলিট্রক্টরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার (১৮এপ্রিল ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, চর রমিজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুল রকিবের ছেলে আশ্রাফ উদ্দিন( ৫০), বলিট্রাক্টর চালক চরসীতা গ্রামের মোঃ রফিকের ছেলে মোঃ রিয়াজ (২৮), চন্দ্রগঞ্জের মোঃ জিল্লালের ছেলে মোঃ রাব্বি (২১), কুমিল্লার চান্দিনা উপজেলার আবদুল মতিনের ছেলে শামীম (১৯), এবং চরনেয়ামত গ্রামের আলমগীরের ছেলে সাব্বির (১৫)।
এ ঘটনায় রামগতি থানায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১৩/১৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেল তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ ব্যক্তিকে আটক করা হয় এসময় মাটি পরিবহনে ব্যবহৃত চারটি বলি ট্রাক জব্দ করা হয়।
কৃষি জমির টপ সয়েল বিক্রি করার অপরাধে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় রাতেই তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। জনসার্থে যে কোন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগে ট্রাকসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় :