দেওয়ানগঞ্জে যৌন কর্মীসহ আটক ৫
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
জামালপুর জেলার দেওয়ানগঞ্জে পৃথক অভিযানে যৌন কর্মীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে দেওয়ানগঞ্জ উপজেলার ডালবাড়ি কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দেওয়ানগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে ডালবাড়ি কলেজ রোডে বেলাল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বেলাল (৭০) ও এক যৌন’ কর্মীকে হাতেনাতে আটক করা হয়। একই অভিযানে ওই বাড়ি থেকে আরও দুজনকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রয়েছেন বেলালের ছেলে সুজন (৩০) এবং সুজনের স্ত্রী সুবর্ণা আক্তার। অপরদিকে, অভিযানের পর সোমবার (২০ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন চরভবশুর ঠোটাপাড়া এলাকার মুনা শেখের ছেলে হযরত আলী (২৭)। মোবাইল কোর্ট পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী অফিসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। জানা গেছে হযরত আলী তার গর্ভধারিনী মায়ের সাথে নেশার টাকার জন্য মারধর করে এজন্য তাকে মোবাইল কোটের্র মাধ্যমে ৬ মাসের সাজা দেওয়া হয়। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে তাঁদের জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।




















