বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ৪৫ বার পড়া হয়েছে
প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মো. রাকিব (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গতকাল বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি-৩ কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে সোমবার রাতে নোয়াখালীর রামগঞ্জ উপজেলার পূর্ব বাজার পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিব বেগমগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, ঢাকার কামরাঙ্গীরচরে কর্মরত অবস্থায় এক গৃহবধূর সঙ্গে রাকিবের পরিচয় হয়। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং গোপনে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও দিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করে মোট ৩ লাখ ৪৭ হাজার টাকা আদায় এবং আরও ২ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ঢাকার কামরাঙ্গীরচর থানায় মামলা হলে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



















