নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন
- আপডেট সময় : ৬১ বার পড়া হয়েছে
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে দিনাজপুর সিভিল সাজর্ন কার্যালয়ের বাস্তবায়নে সাত দিন ব্যাপী ২৩-২৯ এপ্রিল পর্যন্ত জেলাতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালীর উদ্বোধন করেন জেলার পুষ্টি সম্বনয় কমিটির সভাপতি দিনাজপুরের জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো রফিকুল ইসলাম।
গত বৃহস্পতিবার সকাল ১০ টায় ২৩.২০২৬ তারিখে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় হতে র্যালীটি ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিতরের কেন্দ্রে গিয়ে শেষ হয়। র্যালী শেষে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শহীদ ডাঃ আব্দুল জব্বার মিলনায়তনে সরকারি বিভিন্ন সেক্টরের কর্মকর্তা এবং মাঠের স¦াস্থ্যকর্মী, গনমাধ্যম কর্মী ও স্কাউটসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দের অংশগ্রহণে আলোচনা সভায় পুষ্টি সম্বনয় কমিটির সভাপতি দিনাজপুর জেলা প্রশাসক বক্তব্যে বলেন,
৮০ দশকে কিছু স্মৃতি মনে হচ্ছে সেই সময় গর্ভবতী মাদেরকে লালশাক, পুঁইশাক, কলমি শাক জোর করে খেতে দেওয়া হত। বাচ্চাদের রাতকানা রোগের জন্য গাজর, কঁচু শাক, মলা ঢেলা মাছ খাওয়ানো হতো। আশির দশকে এগুলো দেখেছি। আমাদের রং ও সং বেড়েছে কিন্তু গুণ বাড়েনি। পুষ্টির গুণ বলি, কাজের গুন বলি, আর চিন্তার গুণ বলি।
আমি তিনটি এইচের কথা বলব, একটি এইচ হলো মাথা এর মধ্যে মগজ, ভালো চিন্তা করবে, আরেকটি হলো হার্ট মানে অন্তর, হৃদয় সেখান থেকে ভালো কিছু বের হয়। আর তিন নম্বর হলো হ্যান্ড, আমার হাত ভালো কাজ গ্রহণ করবে।
অন্তরের ভিতর দয়া,মায়া,মহব্বত, প্রীতি, সম্প্রীতি, আদর, ভালোবাসা ও স্নেহ এগুলোর জায়গা দরকার। আমাদের এই তিনটি জিনিস কে সক্রিয় করা দরকার। আমাদের দৃষ্টি ভঙ্গির পরিবর্তন করে আশেপাশের মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করার দরকার। আসুন আমরা নিজেরা সচেতন হই।
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ হোসেন মোঃ নাহিদ এর সঞ্চালনায় জেলার পুষ্টি সম্বনয় কমিটির সদস্য সচিব জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস বলেন, আমাদের অবশ্য বেসিকালি খেয়াল রাখতে হবে,খাদ্য সিলেকশন, খাদ্য উৎপাদন,পরিবহন, সংরক্ষণ এবং এরপর হচ্ছে গ্রহণ, এই পাঁচটির দিকে খেয়াল করতে হবে তাহলে আমরা এই পুষ্টি সম্পর্কে সমগ্র ধারণা গ্রহণ করতে পারব। পুষ্টির বিষয় আমরা স্ব স্ব দপ্তরে এই কার্যক্রম পালনের মধ্যে আমাদের জনগোষ্ঠীকে সচেতনতার মধ্য দিয়ে পুষ্টি বার্তা গুলো পৌঁঁছে দিতে হবে।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনায় আরো বক্তব্য রাখেন, দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম), কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক এ টি এম নাজমুল হুদা, জেলা মৎস কর্মকর্তা মোঃ আরিফুর রহমান সরকার, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম ও ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়ির স্টাফ নার্স নাছরিনসহ প্রমুখ।
মাল্টিমিডিয়ার মাধ্যমে পুষ্টি সপ্তাহের কর্মপরিকল্পনার বিভিন্ন তথ্যাদি উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ শুভ রায়।
গত বৃহস্পতিবার সকাল ১০ টায় ২৩.২০২৬ তারিখে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে দিনাজপুর সিভিল সাজর্ন কার্যালয়ের বাস্তবায়নে সাত দিন ব্যাপী ২৩-২৯ এপ্রিল পর্যন্ত জেলাতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী শেষে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শহীদ ডাঃ আব্দুল জব্বার মিলনায়তনে সরকারি বিভিন্ন সেক্টরের কর্মকর্তা এবং মাঠের স¦াস্থ্যকর্মী, গনমাধ্যম কর্মী ও স্কাউটসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দের অংশগ্রহণে আলোচনা সভায় পুষ্টি সম্বনয় কমিটির সভাপতির বক্তব্য রাখেন দিনাজপুরের জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো রফিকুল ইসলাম।
গত বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ২৩.২০২৬ তারিখে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে দিনাজপুর সিভিল সাজর্ন কার্যালয়ের বাস্তবায়নে সাত দিন ব্যাপী ২৩-২৯ এপ্রিল পর্যন্ত জেলাতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী শেষে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শহীদ ডাঃ আব্দুল জব্বার মিলনায়তনে সরকারি বিভিন্ন সেক্টরের কর্মকর্তা এবং মাঠের স¦াস্থ্যকর্মী, গনমাধ্যম কর্মী ও স্কাউটসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দের অংশগ্রহণে আলোচনা সভায় জেলার পুষ্টি সম্বনয় কমিটির সদস্য সচিবের বক্তব্য রাখেন জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস।


















