ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ভোলায় ২৮৫০ লিটার জ্বালানি তেল ও ৯০০ লিটার ভোজ্য তেল জব্দ

মনির হোসেন
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার দৌলতখানে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ হাজার ৮৫০ লিটার জ্বালানি তেল ও ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড।
গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ভোলার দৌলতখান থানাধীন বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ১০টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় ৬ টি দোকান তল্লাশি করে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৫ লক্ষ ৪০ হাজার ৭৫০ টাকা মূল্যের ২ হাজার ৮৫০ লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) ও ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়।
জব্দকৃত জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা এর তত্ত্বাবধানে বাজার মূল্যে বিক্রি এবং ভেজাল ভোজ্য তেল বিনষ্ট করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় ২৮৫০ লিটার জ্বালানি তেল ও ৯০০ লিটার ভোজ্য তেল জব্দ

আপডেট সময় :