ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

লালপুরে তেল ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

লালপুর (নাটোর) সংবাদদাতা
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে অবৈধভাবে ডিজেল তেল বিক্রির প্রমান পেয়ে ভাই ভাই ওয়েল সেন্টারের মালিক গোলাম কিবরিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট আবির হোসেনের ভ্রাম্যমান আদালত এই দন্ডাদেশ প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন জানান, লালপুর বাজারের ভাই ভাই ওয়েল সেন্টারের মালিক গোলাম কিবরিয়ার বিরুদ্ধে স্থানীয় ইটভাটায় অবৈধভাবে ডিজেল তেল বিক্রির অভিযোগে ঐ ব্যবসা প্রতিষ্ঠানের সিসি টিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। এ সময় আনুমানিক ১ হাজার তিনশ লিটার ডিজেল তেল অবৈধভাবে ইট ভাটা মালিকের কাছে বিক্রির সত্যতা মেলে। অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক গোলাম কিবরিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালপুরে তেল ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় :