‘শুধু খাল খনন নয়, বিএনপি সরকারের হাত ধরে সব উন্নয়ন হবে’
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা এবং কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ—এই তিন কর্মসূচির মাধ্যমে উন্নয়ন ও সামাজিক সচেতনতায় গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।
গতকাল শনিবার উপজেলার লস্করদিয়া এলাকায় খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ কাজে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।
তিনি আরও বলেন, শুধু খাল খনন নয়—যে কোনো উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে দল-মত নির্বিশেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে নগরকান্দা থানা আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় অংশ নিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে এবং সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
পরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সুবিধাভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্প্রে মেশিন বিতরণ করেন তিনি। এ সময় কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আবজাল হোসেন খান পলাশ, জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি আফরোজ হক তানিয়া সহ বিভিন্ন দপ্তরের।



















