দেওয়ানগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার তারাটিয়া হাইস্কুল প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম ফর্সা, পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ লুলু মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলাম পাররামরামপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মাসুদুর রহমান, যুবনেতা মোঃ বাক্কী মিয়া এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ সোহেল মন্ডল।এছাড়াও উপস্থিত ছিলেন তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ মাসুদ মিয়া, এএসআই মোঃ ফারুক হোসেন, পাররামরামপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আনাম মিয়া, মোঃ মোবারক হোসেন, মোঃ আলমাস হোসেন, মোঃ ওমর মিয়া, মোঃ রাজু আহাম্মেদ, মোঃ ফারুক মিয়া, মোঃ বাদশাহ মিয়া, মোঃ আমেজ আলীসহ ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ। সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইমাম, স্কুল শিক্ষক, সাংবাদিক, সচেতন মহলের নাগরিকবৃন্দ ও সাধারণ মানুষ।


















