ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

টেকনাফে কোস্টগার্ডে র১৫ হাজার পিস ইয়াবা জব্দ

মনির হোসেন
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
গত রোববার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় গত রোববার কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় আভিযানিক দল ১টি সন্দেহজনক কাঠের ডিঙি নৌকাকে থামার সংকেত প্রদান করলে বোটে থাকা জেলে পানিতে লাফ দিয়ে প্যারাবনে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত বোট ও ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে কোস্টগার্ডে র১৫ হাজার পিস ইয়াবা জব্দ

আপডেট সময় :