ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও আইনি সহায়তা মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জয়পুরহাট জেলা জজ আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী সার্কিট হাউস হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত আইনগত সহায়তা বিষয়ক মেলা পরিদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ অনুপ কুমার।
এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম, নারী ও শিশু আদালতের বিচারক হালিমা মন্ডল ও ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) ফয়সাল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, বিগত ১ বছরে জয়পুরহাটে মোট ৬৯৩টি প্রি-কেইস এডিআর, ৮৭টি পোস্ট-কেইস এডিআর, ১১২৪টি আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে। আপোষ মিমাংসার মাধ্যমে সুবিধাভোগীদের টাকা উত্তোলন অর্থের পরিমাণ ৫০ লাখ ২৩ হাজার ৮১০ টাকা । এছাড়াও প্যানেল আইনজীবী নিয়োগ করা হয়েছে ৬৯৯ মামলায়।
সরকারি আইনি সেবা প্রদানের বিষয়ে ব্যাপক ভাবে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ২০১৩ সালে মন্ত্রিসভার বৈঠকে আইনগত সহায়তা আইন, ২০০০ কার্যকরের তারিখ ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে জাতীয়ভাবে দিবসটি পালনের মাধ্যমে আইনগত সহায়তার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতাবৃদ্ধি বেড়েই চলেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা

আপডেট সময় :