ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

‘মাদক ব্যবসায়ী-সেবী কাউকেই ছাড় নয়’

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেছেন, “মাদক ব্যবসায়ী হোক বা সেবী-কাউকেই ছাড় দেওয়া হবে না।” নবীনগরকে মাদকমুক্ত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত অনলাইন জুয়া, মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন।
সাংসদ আরও বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা মানবতার শত্রু। টাকার জন্য তারা যেকোনো অপরাধে জড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, “মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের সামাজিক সম্পর্ক রাখা যাবে না। বিয়ে-শাদি বা সামাজিক অনুষ্ঠান থেকে তাদের দূরে রাখতে হবে-তাহলেই তারা সমাজে টিকতে পারবে না।”
নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে এমপি আব্দুল মান্নান বলেন, নবীনগরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ আয়োজন করা হচ্ছে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন—এতে সবাইকে সম্পৃক্ত হতে হবে।
প্রশাসনের প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে হবে এবং কোনো প্রভাবশালী মহলের চাপে আইন প্রয়োগে শিথিলতা দেখানো যাবে না। একইসঙ্গে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনার আশপাশে মাদক ব্যবসায়ী বা সেবী থাকলে নির্ভয়ে প্রশাসনকে জানান।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ময়িন আহামেদ ময়িন, রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মোছলে উদ্দিন মোছেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘মাদক ব্যবসায়ী-সেবী কাউকেই ছাড় নয়’

আপডেট সময় :