ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

টুঙ্গিপাড়ায় কাভার্ড ভ্যানে নছিমনের ধাক্কা, চালক আশঙ্কাজনক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে দ্রুতগামী নছিমনের সজোর ধাক্কায় শাহিদুল (৫২) নামে এক চালক গুরুতর আহত হয়েছেন। রোববার উপজেলার পাটগাতি ইউনিয়নের মল্লিকের মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ন-২৬-০০১৫ নম্বরের একটি কাভার্ড ভ্যান মকসেদপুর থেকে আকিজ কোম্পানির মালামাল নিয়ে ভাণ্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। রাত আনুমানিক দেড়টার দিকে মল্লিকের মাঠ এলাকায় পৌঁছালে ভ্যানটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে চালক মো. কবির হোসেন (পিতা- বাচ্চু মিয়া, কুমিল্লা) গাড়িটি সড়কের পাশে দাঁড় করিয়ে রাখেন।
এরপর ভোর ৬টার দিকে দ্রুতগতির একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে নছিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক শাহিদুল গুরুতর আহত হন। তিনি টংগীপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তিয়া গ্রামের আনোয়ার বিশ্বাসের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত শাহিদুলকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে খুলনা ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুঙ্গিপাড়ায় কাভার্ড ভ্যানে নছিমনের ধাক্কা, চালক আশঙ্কাজনক

আপডেট সময় :