ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

গৌরীপুরে ছাত্রদল নেতা মানিককে কুপিয়ে জখম, গ্রেফতার-১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক (৩২) কে কুপিয়ে গুরুতর আহতের ঘটনায় চৌদ্দ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শনিবার আহতের ছোট ভাই জামাল মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭ জনকে আসামি করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এর আগে শুক্রবার রাতে উপজেলার শ্যামগঞ্জ বাজারের ভগবতী মিষ্টি দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার রাতেই অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি রিয়েল আহমেদসহ কয়েকজন এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি করে আসছিলো। ঘটনার রাতে মনিরুজ্জামান মানিক এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এ সময় রামদা দিয়ে মানিকের মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় জামাল মিয়া ও হারুন নামে আরও দু’জন আহত হয়ন। মানিক বর্তমানে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্য আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৌরীপুরে ছাত্রদল নেতা মানিককে কুপিয়ে জখম, গ্রেফতার-১

আপডেট সময় :