ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তিনটি পৃথক সফল অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (০৪ মে) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন পালংখালী ও হোয়াইক্যং সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্য ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে চোরাকারবারীদের গতিবিধি শনাক্ত করে অভিযানগুলো চালানো হয়।
এর মধ্যে পালংখালী বিওপির উলুবনিয়া মাঝেরকাটি ও পশ্চিমপাড়া ব্রিজ এলাকায় পরিচালিত দুইটি অভিযানে ৭০ হাজার ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে হোয়াইক্যং বিওপির ক্যারেঙ্গাঘোনা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, উখিয়া ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকেই সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

আপডেট সময় :