ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

বড়লেখায় পৈত্রিক ভূমি জবরদখল ও বসতবাড়িতে হামলা, মামলা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর লঘাটি গ্রামে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভূমি জবরদখল ও তুচ্ছ ঘটনায় এক প্রতিবন্ধী বৃদ্ধার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। হামলায় প্রতিবন্ধী বৃদ্ধা পিয়ারা বেগমসহ তার দুই নাতি-নাতনি রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় পিয়ারা বেগম বাদী হয়ে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩’ এর ধারায় একটি মামলা দায়ের করেছেন (সি.আর মামলা নং- ৩১১/২০২৪)।
অভিযোগ ও মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, মামলার বাদী পিয়ারা বেগম (স্বামী- মৃত আমির আলী) পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভূমিতে দীর্ঘদিন ধরে বসবাস ও চাষাবাদ করে আসছেন। কিন্তু বিবাদী করেছ উদ্দিন (৪০), ছাদিক আহমদ (২৩), রাবেয়া বেগম (৪০), নাদিয়া সুলতানা জুঁই (২১) ও সানিয়া সুলতানা পলি (২০) দীর্ঘদিন ধরে উক্ত ভূমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছিলেন।
গত ২৮ এপ্রিল ২০২৪ এবং পরবর্তীতে ২ জুন ২০২৪ তারিখে বিবাদীরা পরিকল্পিতভাবে বৃদ্ধার বাড়িতে হামলা চালায়। ঘটনার দিন দুপুরে বিবাদীরা বৃদ্ধার বসতবাড়ির ওয়াইফাই লাইন কেটে দেয়। প্রতিবাদ করলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র (দা, লাঠি) নিয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে ঘরের টিনের বেড়া কুপিয়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে।
বৃদ্ধা পিয়ারা বেগমকে বাঁচাতে তার নাতি সুহান আহমদ আবির ও নাতনি সাজেদা সিদ্দিকা এগিয়ে আসলে বিবাদীরা তাদের ওপরও নৃশংস হামলা চালায়। ১নং বিবাদী সাদিকুর রহমান হত্যার উদ্দেশ্যে নাতি সুহানকে দা দিয়ে কোপ দিলে তার হাত রক্তাক্ত জখম হয়। একইভাবে নাতনি সাজেদাকে হামলা করে তার শ্লীলতাহানি ঘটানো হয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। বিবাদীরা প্রকাশ্যে বাদী ও তার পরিবারকে গ্রাম ছাড়া করার এবং প্রাণনাশের হুমকি দেয় ভুক্তভোগী পিয়ারা বেগম একজন শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও বিবাদীরা তার ওপর বারবার নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় থানায় অভিযোগ দেওয়ার পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক মামলাটি আমলে নিয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি সরজমিনে তদন্ত করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।
বাদী পিয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেরা বিদেশে থাকে, বাড়িতে আমি অসহায়। আমার পৈত্রিক জমিটুকু তারা দখল করতে চায়। আমি প্রতিবন্ধী বৃদ্ধা হয়েও তাদের হামলা থেকে রেহাই পাইনি। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা চাই।”
বর্তমানে ভুক্তভোগী পরিবারটি বিবাদীদের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় পৈত্রিক ভূমি জবরদখল ও বসতবাড়িতে হামলা, মামলা

আপডেট সময় :