ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

অস্ট্রেলিয়া ভিসার ফাঁদে ৬০ লাখ টাকা আত্মসাৎ, স্কুল শিক্ষক গ্রেপ্তার

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উচ্চ বেতনে অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের মূল হোতা স্বপন কুমার রায়কে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত স্বপন কুমার নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী এলাকার বাসিন্দা এবং স্থানীয় খেড়কাটি দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
রোববার (৩ মে) ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজির করা হলে স্বপন কুমার রায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। এরপর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে গত ১ মে ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্যাসফিল্ড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্র অস্ট্রেলিয়ার দুটি মোবাইল নম্বর ব্যবহার করে ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করত। উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ১ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে ভুক্তভোগী ও তার স্বজনদের কাছ থেকে একাধিক বিকাশ নম্বরের মাধ্যমে মোট ৬০ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। টাকা পাওয়ার পরপরই চক্রটি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।
ব্রাহ্মণবাড়িয়া পিবিআই-এর পুলিশ সুপার (এসপি) শচীন চাকমা জানান, সরাইল থানায় দায়ের করা একটি মামলার তদন্ত করতে গিয়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় স্বপনের অবস্থান শনাক্ত করা হয়। তদন্তে দেখা গেছে, স্বপন কুমার রায় এই চক্রের একজন অন্যতম সক্রিয় সদস্য। তিনি পরিচিত ব্যবসায়ী ও শিক্ষকদের নামে তিনটি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলেন। সিমগুলো নিজের নিয়ন্ত্রণে রেখে তিনি ওই অ্যাকাউন্টগুলোতে টাকা গ্রহণ করতেন।
পিবিআই-এর প্রাথমিক অনুসন্ধানে এসব অ্যাকাউন্টে অন্তত ২৯ লাখ ৩২ হাজার ১৪১ টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এই অর্থ স্বপন ও তার সহযোগীরা মিলে আত্মসাৎ করেছেন। ঘটনার সাথে জড়িত জাবেদুল ইসলাম নামে এক সহযোগী বর্তমানে পলাতক রয়েছেন।
সহকর্মী শিক্ষকের এমন কর্মকাণ্ডে বিস্মিত ও বিব্রত তার কর্মস্থল খেড়কাটি দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিনুর রহমান জানান, “স্বপন কুমার রায়ের গ্রেপ্তারের বিষয়টি লোকমুখে শুনেছি। গত রোববার (৩ মে) থেকে তিনি কোনো প্রকার ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন, তাই হাজিরা খাতায় তাকে অনুপস্থিত দেখানো হয়েছে।”
এ ঘটনায় পলাতক অন্য সহযোগীদের গ্রেপ্তারে পিবিআই-এর অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়া ভিসার ফাঁদে ৬০ লাখ টাকা আত্মসাৎ, স্কুল শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় :