ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

খাগড়াছড়িতে এক গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ির পানছড়িতে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, ইমন হোসেন(৪০) ভোরের দিকে উপজেলার ইসলামপুর এলাকায় স-মিলের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন অস্ত্রধারী মাহিন্দ্র গাড়িতে করে এসে তাকে লক্ষ্য করে সামনে থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
জানা যায়, ইমন হোসেন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-গণতান্ত্রিক এর কালেক্টর হিসেবে কাজ করতেন। এ হত্যাকান্ডের ঘটনায় ইউপিডিএফ-মূলকে দায়ী করা হচ্ছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানছড়িতে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। কে বা কারা, কেনো হত্যা করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে এক গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট সময় :