একাধিক মামলার অভিযুক্ত আসামিকে ফেনীতে পুলিশ সুপার হিসেবে পদায়ন
- আপডেট সময় : ৭৩ বার পড়া হয়েছে
দেশের ১২ টি জেলায় পুলিশ প্রশাষনে রদবদলের ধারাবাহিকতায় গত মঙ্গলবার ফেনীতে পুলিশ সুপার এসপি পদে নতুন পদায়ন করা হয়েছে বলে পুলিশের উধ্বতন মহলের পরিপএের আলোকে ফেনীর জনগন অবগন হন । কিন্তু অতিব দুঃখ ও পরিতাপের বিষয় এই যে, ফেনীর মত একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্পর্শ কাতর জেলায় বিগত সরকারের আমলে ছাত্র-জনতার আন্দোলন দমন নিপিড়ন সহ নানাহ অভিযোগে অভিযুক্ত এবং একাধিক মামলার আসামী এবং সে বিগত সরকারের নির্দেশিত হয়ে ছাএ আন্দোলন দমনে সরাসরি জড়িত ছিল এই সেই মোহাম্মদ মাহবুব আলম খান তাকে ফেনী জেলার পুলিশ সুপার এসপি হিসেবে পদায়নে সমগ্র জেলা ব্যাপী সকল স্তরে বিশেষ আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে ।
এই ব্যাক্তি বিগত সরকারেট আমলে চাপাইনবাবগঞ্জের সাবেক ছাত্রদল নেতার ২ ভাইকে গুম করে বিশেষ কায়দায় অর্থ আদায়., পরবর্তীতে আর ফেরত না দেয়ার অন্যতম হোতা হিসেবে ইতিপূর্বেই আলোচিত সমালোচিত হয়ে এই পুলিশ কর্মকর্তাকে আসামী করে একটি মামলা চলমান রয়েছে। উক্ত মামলার বাদী কতৃক স্বপ্রনোদিত হয়ে ৬ই মে – ২০২৬ ইং বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর ও বিএনপির চেয়ারপার্সনের দপ্তরে একটি অভিযোগ প্রদান করেছেন এই পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলমের নামে । অভিযোগটি নিচের ছবিতে সংযুক্ত রয়েছে । বিএনপির কর্মীদের বাড়িতে ঘুমাতে না দেয়ার জন্যই পরিকল্পনা মাফিক অত্যাচারিত হিসাবে পরিচিত এই এসপিকে বিএনপির ঘাটি হিসাবে পরিচিত এই জেলায় সরকারী পর্যায়ে নিয়োগ প্রদান করা হয়েছে।
উক্ত মোহান্মদ মাহবুব আলম খান ২০২৪ ইং সালের জুলাইয়ে আন্দোলন কালীণ চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কর্মরত থাকাকালীন অবস্থায় সরাসরি ছাত্র-জনতার বিরুদ্ধে সশস্ত্র অবস্থান নিয়ে মানুষকে নির্বিচারে হত্যা অভিযোগে অভিযুক্ত রয়েছেন বলে অভিযোগ সুএে জানা যায় । সেই মোহান্মদ মাহাবুব আলম হাসিনার পতনের পর ভোলপাল্টে ফেলেছে। কিন্তু তাঁর বিরুদ্ধে আনীত তিনটি হত্যা মামলা হয়। এরমধ্যে একটিতে কৌশলে নিজের নাম বাদ দিয়েছে। কিন্তু বাকি দুটিতে এজাহার নামীয় আসামি এই মাহবুব আলম। কিন্তু এখন জনতার প্রশ্ন তাকে ফেনী জেলার এসপি হিসেবে কে তাকে পদায়ন করেছে ? কারা তাঁর আমলনামা দেখল? কারা তাকে পূর্ণবাসিত করছে?
জানা গেছে, মাহবুব আলমের বাড়ি কুমিল্লার চান্দিনায়। ২৭তম বিসিএসে মাহবুব আলম পুলিশের চাকরিতে যোগ দেয়। বিগত সরকারের আমলে প্রায় পাঁচ বছর চাঁপাইনবাবগঞ্জে চাকরি করেছে। তৎকালীন সরকারকে খুশি করে বাগিয়ে নিয়েছে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক— পিপিএম’ পেয়েছে। তৎকালীন বিরোধী দলীয় বিএনপি এবং জামাতকে বিগত সরকারের অনুগত হয়ে দমনে ব্যাপক সক্রিয় ছিলো এই মাহবুব। বিএনপির কাউকে ঘরে ঘুমাতে দেয়নি সে সময় ।
এদিকে মাহবুবকে যেন জেলায় পদায়ন করা না হয় এবং তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়; এমন একটি আবেদন করেছেন একজন ভুক্তভোগী।













