টেকনাফে নিখোঁজ স্কুলছাত্র রাশেল, সন্ধান চায় পরিবার
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্যংখালী এলাকায় মোহাম্মদ রাশেল (১৪) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ রাশেল উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্যংখালী, মৌলভীবাজার এলাকার বাসিন্দা কাদের হোছনের ছেলে। তার মায়ের নাম মরিয়ম খাতুন। তার জন্ম তারিখ ০৮ অক্টোবর ২০১১।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মাগরিবের আগ মুহূর্তে রাশেল ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।পরিবারের সদস্যরা জানান, রাশেলের সন্ধান পেতে তারা স্থানীয় এলাকাসহ আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ নিয়েছেন। তবে কোথাও তার অবস্থান জানা যায়নি। এ ঘটনায় পরিবারের সবাই গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ রাশেলের সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।














