ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

নড়িয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নদীবিধৌত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান (কিরণ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক। নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মেজিষ্ট্রেট লাকি দাস ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল কাইয়ুম খান।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরে প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে বিভিন্ন প্রাণি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়িয়ায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ

আপডেট সময় :