নাটোর সদর দলিল লেখক সংঘের নবনির্মিত ভবন উদ্বোধন
- আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে
নাটোরে সদর দলিল লেখক সংঘ এর নবনির্মিত ভুবন শুভ উদ্বোধন ও মৃত দলিল লেখক সদস্যদের মৃত্যু ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত।
গতকাল শনিবার ৯ মে সদর সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গনে সদর দলিল লেখক সংঘ নাটোরের আয়োজনে, নাটোর সদর সাব রেজিস্ট্রার আয়েশা সিদ্দিকা এর সভাপতিত্বে নাটোর সদর দলিল লেখক সংঘ এর নবনির্মিত ভুবন শুভ উদ্বোধন ও মৃত দলিল লেখক সদস্যদের মৃত্যু ভাতা প্রদান অনুষ্ঠান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর -২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের মাননীয় হুইপ এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান অতিথি বক্তব্যে বলেন আমরা মনে করি আমাদের সরকার তারেক রহমানের সরকার দুর্নীতির বিরুদ্ধে উনি জিরো টলারেন্স তিনি এই বিগত দিনে অতীতে কি হয়েছে না হয়েছে সেটা দেখার কিছু বিষয় নেই। আমরা চাই শাস্তি স্বচ্ছতার ভিত্তিতে এবং দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা এই যে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে মানুষ তা চায়না মানুষ চাই কিভাবে শান্তিতে খাবে শান্তিতে থাকবে শান্তিতে জীবন যাপন করব। এখন আপনাদের কাছে আমার যা বলার আছে নাটোর দলিল লেখক সমিতি নিয়ে বাহিরে কোন আলোচনা সমালোচনা থেকে বিরত থাকা দলিল লেখক ভাইয়েরা দলিল লেখক সমিতি মানে এখানে দুর্নীতি ভরা মানুষের একটা খারাপ ধারণা আমরা ভবিষ্যতে আশা করব দলিল লেখক সমিতির মানুষেরা খারাপ ধারণাকে নতুন রূপে দুর্নীতিবিহীন স্বচ্ছতা ন্যায় পথে চলবে।
নাটোর সদর দলিল লেখক সমিতি সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় দলিল লেখক সমিতির সহ-সভাপতি মোঃ আব্দুল আউয়াল এর সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মোতালেব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখা যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখা যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সিনিয়র মহরি আব্দুর রাজ্জাক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখা নেতাকর্মী ও জেলা সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।














